ব্যায়াম ----- যোগব্যায়ামে মুখশ্রী
যোগব্যায়ামে মুখশ্রী
বিপারিতা কারানি
চোয়ালের রেখায় আঙুলের ডগা দিয়ে হালকা করে চিমটি কেটে কেটে
থুতনি পর্যন্ত আসতে হবে। এতে করে সেই অংশ হয়ে উঠবে আকর্ষণীয় ও সুন্দর। এ
ছাড়া চোয়াল ও থুতনির অংশে দুশ্চিন্তা বা ধকলের যে ছাপ পড়ে তা-ও কমে আসবে।
একে সকল যোগব্যায়ামের রানি বলা হয়ে থাকে। এটি সম্পূর্ণ
শরীরের কার্যক্রমে সহায়তা করে। এই যোগব্যায়ামটির স্থায়িত্ব ৩০ সেকেন্ড থেকে
৩০ মিনিট পর্যন্ত হতে পারে। এটি বলিরেখা, ভেরিকোস ভেইন, কোষ্ঠকাঠিন্য ও
ঠান্ডার সমস্যা দূর করে, প্রশান্ত ঘুম নিশ্চিত করে, স্নায়ুতন্ত্রকে প্রশমিত
করে, হরমোন নিয়ন্ত্রণে রাখে ও হৃৎপিণ্ড এবং শ্বাসপ্রশ্বাস-প্রক্রিয়াকে
শক্তিশালী করে।

মনে রাখা ভালো
যাদের প্রতিনিয়তই স্ক্রিনের সামনে সময় কাটাতে হয়, তাদের
জন্য এই যোগব্যায়ামগুলো বেশ গুরুত্বপূর্ণ। কিছু সময়ের জন্য যখন মনোযোগসহ
আসনগুলো করা হয় তখন শরীর ও মন একেবারে প্রশান্ত হয়ে যায় এবং পুরো শরীরে
একধরনের সংযোগ সৃষ্টি হয়।
চেহারার সৌন্দর্য ধরে রাখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো
মুখের অঙ্গভঙ্গি। মেরুদণ্ড যদি সোজা না থাকে তবে কোনো কিছুতেই চেহারার
সৌন্দর্য ফুটে উঠবে না এবং বলিরেখাও দূর হবে না। অঙ্গভঙ্গির ওপর চেহারা
দেখতে কেমন, এমনকি আত্মবিশ্বাসটিও নির্ভর করে।
Comments
Post a Comment