১৫৫ কেজি ওজন কমিয়েছেন আদনান সামি! বিনোদন ডেস্ক
১৫৫ কেজি ওজন কমিয়েছেন আদনান সামি! বিনোদন ডেস্ক ২১ জুন ২০১৮, ২১:১৯ আপডেট: ২১ জুন ২০১৮, ২১:৩৯ আদনান সামি ‘মুঝকো ভি তো লিফট কারা দে’ গানের কথা মনে আছে নিশ্চয়ই? এই গান দিয়েই বলিউডে আগমন হয় নাদুসনুদুস এক তরুণের। নাম তাঁর আদনান সামি। ২০০০ সালের দিকে মুক্তি পাওয়া সেই গান দারুণ জনপ্রিয়তা পায়। এরপর একে একে আসে তাঁর ‘ভিগি ভিগি রাতো মে’, ‘তেরা চেহরা’, ‘উড়ি উড়ি’, ‘কাভি নেহি’, ‘শুন জারা’সহ অসংখ্য জনপ্রিয় গান। কিন্তু পাঁচ-ছয় বছর পর এই জনপ্রিয়তার তুঙ্গে থাকতেই হঠাৎ উধাও হয়ে যান আদনান সামি। অনেক দিন এই পাকিস্তানি বংশোদ্ভূত তারকা গণমাধ্যম থেকে দূরে ছিলেন। আর দূরে থাকার কারণ ছিল তাঁর অতিরিক্ত ওজন। আদনান সামি ওই সময় ছিলেন ২০০ কেজি। অতিরিক্ত ওজনের কারণে অনেকেই তাঁকে ব্যঙ্গ করতেন। আর ক্যামেরায়ও ভালো দেখাত না। এমনকি সাবেক স্ত্রী তাঁকে ছেড়ে যাওয়ার কারণ...