প্রচণ্ড মানসিক চাপ থেকে বাঁচুন সাধারণ কিছু উপায়ে
প্রচণ্ড মানসিক চাপ থেকে বাঁচুন সাধারণ কিছু উপায়ে মানুষের নিত্যসঙ্গী মানসিক চাপ। পারিবারিক অশান্তি, অফিসের ঝামেলা, ব্যক্তিগত জীবন, রাষ্ট্রীয় সমস্যা- সব মিলিয়ে চাপমুক্ত থাকাটাই ভীষণ কঠিন। সারা দিনের নানা সমস্যা আমাদের মনের অনেকটা জুড়ে থাকে। ফলে মানসিক চাপের শিকার হতে হয়। তবে সহজ কিছু উপায় জানা থাকলে এই চাপ নিয়ন্ত্রণ করা সম্ভব। আসুন দেখে নেওয়া যাক উপায়গুলো : গান : মানসিক চাপে পিষ্ট হওয়া থেকে বাঁচতে শুনতে পারেন হালকা মেজাজের কোনো গান। তবে অবশ্যই আপনার ভালো লাগে এমন গান হতে হবে। অফিসে থাকলেও হাতে মাত্র মিনিট পাঁচেক সময় নিয়ে কাজ রেখে ইয়ারফোনে গান শুনুন। তারপর আবারও কাজে বসুন। গান মস্তিষ্কের কোষকে আরাম দিয়ে কাজের গতি, নিপুণতা সবই বাড়িয়ে দেয়। চুইং গাম : তামাক ছাড়তে অনেকেই চুইং গামে আস্থা রাখেন, মানসিক চাপ কমাতেও এর উপর ভরসা করতে পারেন। চুইং গামের মধ্যে থাকা নানা রাসায়নিক উপাদান স্নায়ুগুলিকে সাময়িক উদ্দীপ্ত করে। ফলে ক্লান্তি দূর হয়। কাজে নতুন শক্তি ফিরে পাওয়া যায়। ক্লান্তি কমে যাওয়ায় মানসিক চাপ থেকেও কিছুটা হলেও মু...