Posts

Showing posts from January, 2018

ভালোবাসুন নিজেকে

Image
ভালোবাসুন নিজেকে   নিজে আনন্দে থাকুন, নিজেকে ভালোবাসুন। ‘যাকে ভালোবেসেছ, তাকে যদি ক্ষমা নাই করতে পারো তবে ভালোবাসা কিসের?’ এই বাক্যটি শুধু আমাদের প্রিয় মানুষটির জন্যই নয়। নিজের ক্ষেত্রেও এটি প্রযোজ্য। কেননা সবার আগে নিজেকে বোঝা এবং নিজের ভুলত্রুটিগুলো ক্ষমা করার মানসিকতা রাখা প্রয়োজন। ক্ষমা করা চাই নিজেকে ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানের প্রভাষক এবং কাউন্সেলর অ্যানি বাড়ৈ বলেন, ‘মানুষের মধ্যে অনেক ধরনের আবেগ কাজ করে। মনোবিজ্ঞানের ভাষায় এই আবেগগুলোকে বলা যেতে পারে “ইড”। বিভিন্ন ধরনের আবেগকে এক পাশে রেখে আমরা যুক্তি দিয়ে কাজ করি। আর এই যুক্তিকে বলা হয় “ইগো”। তারপরও বিভিন্ন সময় যুক্তির চেয়ে আবেগ প্রকট হয়ে ওঠে। যার ফলে অনেক ভুলত্রুটি আমরা করে ফেলি।’ আর এই ভুলগুলো কখনো হয়ে থাকে নিজের অজান্তে, আবার কখনো ইচ্ছাকৃতভাবে। পারিপার্শ্বিক বিভিন্ন কারণে আমরা বেশ কিছু ভুল করে ফেলি। যেভাবেই হোক না কেন এই ভুলগুলোকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার মানসিকতা রাখতে হবে। বিভিন্ন কারণে হতে পারে ভুল চারপাশের পরিবেশ থেকে শুরু করে ব্যক্তির নিজ মানসিকতার ওপর নির্ভর করে এই কারণগুলো— ...

দুশ্চিন্তা-চাপ ওজন বাড়ায়!

Image
দুশ্চিন্তা-চাপ ওজন বাড়ায়! অনলাইন ডেস্ক ২৪ জানুয়ারি ২০১৮, ১৩:৪০     ২ চাপে থাকলে ক্ষুধা বাড়ে? ওজন কেন বাড়ে? এই প্রশ্নের জবাব একদম সহজ। শরীরে ক্যালরি বেশি করে জমলেই ওজন বাড়ে। প্রশ্নটা এসেই যায়, তাহলে আমরা বেশি ক্যালরি কেন গ্রহণ করি? অর্থাৎ, আমরা কেন বেশি খাই? জানা যাক উত্তরটা। মাঝেমধ্যে দেখা যায়, এক টুকরো চকলেট বা কেকের টুকরোতে একটু কামড় দিতে ইচ্ছা করছে খুব, অথচ খাওয়ার কয়েক মিনিটের মধ্যেই অনুশোচনায় ভুগি—কেন খেলাম। এটা কি শুধুই লোভ? নাকি অন্য কিছু? এসব ক্ষেত্রে নিজেকে নিয়ন্ত্রণ করা গুরুত্বপূর্ণ। তবে সব সময় দায়টা মানুষের না–ও হতে পারে। কারণ মানসিক চাপ মানুষের শরীরের ওজন বৃদ্ধির ক্ষেত্রে বড় একটা ভূমিকা রাখে। দীর্ঘস্থায়ী চাপ আমাদের ঘুম ও আমাদের রক্তে শর্করার মাত্রা ঠিক থাকতে দেয় না, যা আমাদের ক্ষুধা বাড়ায়। দেখা যায়, খেলেই খুব আরাম লাগছে। সময়ের সঙ্গে সঙ্গে এটি কেবল শরীরের মেদই নয়, বরং টাইপ-২ ডায়াবেটিসেরও কারণও হয়ে দাঁড়ায়। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের লিডস ইউনিভার্সিটির সঙ্গে যৌথ উদ্যোগে চিকিৎসক গাইলস ইয়েও এ ব...

জীবনযাপন -- আমার ডাক্তার

Image
  Health: Most important link-http://www.ntvbd.com/health  ধূমপান ছাড়তে দারুচিনি! ৩১ মে ২০১৬, ১৫:২৬ শাশ্বতী মাথিন ধূমপান কমাতে দারুচিনি খান। ছবি : সংগৃহীত তামাক গ্রহণ শরীরের জন্য ক্ষতিকর, এ কথা সবারই জানা। শরীরের এমন কোনো অংশ নেই যেখানে তামাকের ক্ষতিকর প্রভাব পড়ে না। ধূমপান ছেড়ে দিতে চাইলেও অনেকে ছাড়তে পারেন না। এটি নেশায় পরিণত হয়ে যায়। তবে কিছু ভেষজ রয়েছে যেগুলো ধূমপান ছাড়তে বা তামাক ছাড়তে সাহায্য করতে পারে আপনাকে। জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের স্বাস্থ্য বিভাগে জানানো হয়েছে এ রকম কিছু ভেষজের কথা। দারুচিনি দারুচিনি ধূমপানের আসক্তি থেকে মুক্ত রাখতে সাহায্য করে। যখন ধূমপান বা অন্যান্য তামাক গ্রহণের নেশা জাগে, এক টুকরো দারুচিনি নিন। একে চিবাতে শুরু করুন। এটা ধূমপানে বিরত রাখতে সাহায্য করবে। ত্রিফলা ত্রিফলা শরীরের বিষাক...

নতুন করে শুরু করুন

Image
যত্ন নেওয়া চাই মনেরও... হাসিখুশি থাকুন মনও ভালো থাকবে। না ভালো ও মন্দ—দুটি মিলিয়েই আমাদের পথচলা। কখনো কাঙ্ক্ষিত বস্তুটি পেয়ে যাই হাতের নাগালে, আবার কখনো হয় উল্টোটা। পরিবার কিংবা প্রিয় মানুষটির সঙ্গে দূরত্ব আবার পড়াশোনা, চাকরির নানা ঝক্কি–ঝামেলা। সব মিলিয়ে নিজের মনটাকে খুশি রাখাই হয়ে পড়ে দুরূহ। কিন্তু তাই বলে তো এভাবে বসে থাকাও সম্ভব নয়। কথায় আছে, ‘মেঘ দেখে কেউ করিসনে ভয়, আড়ালে তার সূর্য হাসে’। ঠিক এমনটাই আমাদের বাস্তব জীবনেও। তাই ঝামেলা যতই আসুক, চেষ্টা করুন নিজেকে খুশি রাখার।  কিন্তু এত সব ঝামেলার মাঝে মন ভালো রাখা কি এতটাই সহজ? এ জন্য মেনে চলতে পারেন বেশ কিছু উপায়।  ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানের প্রভাষক এবং কাউন্সেলর অ্যানি বাড়ৈ জানান, ‘মন খারাপ বা বিষণ্ন হয়ে পড়া একটি স্বাভাবিক মানসিক আবেগ। কিন্তু এটি তখনই ক্ষতিকর হয়ে পড়ে, যখন এটি দীর্ঘস্থায়ী হয়ে পড়ে। এর ফলে কিন্তু ব্যক্তি বাইপোলার ডিসঅর্ডার, হীনম্মন্যতায় ভোগা—এ রকম বেশ কিছু মানসিক সমস্যার সম্মুখীন হতে পারে।’ এ জন্যই প্রয়োজন মন খারাপের এই আবেগটিকে স্বাভাবিক ...