Posts

Showing posts from May, 2018

গরম দুধের সঙ্গে এক চামচ মধু!

Image
গরম দুধের সঙ্গে এক চামচ মধু! ... তারপরই ম্যাজিক! বহুকাল আগে থেকেই দুধের সঙ্গে মধু মিশিয়ে খাওয়ার প্রচলন চলে আসছে। মধুর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাংগাল উপাদান। দুধের মধ্যে রয়েছে ভিটামিন এ, বি, ডি। রয়েছে ক্যালসিয়াম, প্রাণিজ প্রোটিন ও ল্যাকটিক অ্যাসিড। দুধ ও মধু যখন একসঙ্গে মেশানো হয়, এটি আরো স্বাস্থ্যকর হয়ে ওঠে। জেনে নিন দুধের সঙ্গে মধু মিশিয়ে খেলে কী কী উপকার পাবেন! মানসিক চাপ কমায় : গরম দুধ ও মধু একসঙ্গে খেলে স্নায়ুর ওপর ভালো প্রভাব ফেলে। এটি মানসিক চাপ কমাতে সাহায্য করে। মানসিক চাপ বেশি থাকলে দিনে দুবার এই মিশ্রণ খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। ঘুম ভালো করে : দুধের মধ্যে মধু মিশিয়ে ঘুমের এক ঘণ্টা আগে খেলে এটি মস্তিষ্কের ওপর ভালো প্রভাব ফেলে। মধু মস্তিষ্ককে শিথিল করে এবং ভালো ঘুমে সাহায্য করে। হজম ভালো করে : পেট ফোলা ভাব বা হজমের সমস্যা হলে গরম দুধ ও মধুর মিশ্রণ খেয়ে দেখতে পারেন। এটি পাকস্থলী থেকে গ্যাস বের করে দিতে সাহায্য করে এবং পেট ব্যথা কমায়। হাড়ের জন্য ভালো : দুধের মধ্যে রয়েছে ক্যালসিয়াম। আর মধুর মধ্যে রয়েছ...

ওজন কমাতে

Image
ওজন কমাতে খালি পেটে খেতে হবে এই ২০টি খাবার ওজন কমানোর প্রচেষ্টায় অনেকেই শরীরচর্চা করার পাশাপাশি এমনকি তাদের প্রধান বেলার খাবার খাওয়াও বাদ দিয়ে দেন! আর এটা এমন একটি বড় ভুল যা কাউকেই ওজন কমাতে সহায়তা করবে না। খাবার খাওয়া বাদ দিলে বরং ওজন আরো বাড়বে! সুতরাং শরীরচর্চার পাশাপাশি সঠিক খাবার খাওয়াটাও ওজন কমানোর জন্য খুবই গুরুত্বপুর্ণ। তবে চর্বিবহুল, ক্যালোরি সমৃদ্ধ এবং অতিরিক্ত কার্বোহাইড্রেটস আছে এমন খাবার বাদ দিতে হবে। আসুন জেনে নেওয়া এমন ২০টি খাবারকে যেগুলো ওজন কমাতে সহায়ক। ১. লেবু পানি ক্যালোরি কম থাকায় এবং অন্যান্য পুষ্টি উপাদান বেশি হওয়ায় লেবু ওজন কমাতে সহায়ক। এজন্য আপনাকে যা করতে হবে তা হলো প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস হালকা গরম পানিতে লেবুর রস মিশিয়ে পান করা। ২. ওটমিল পানি খাদ্য আঁশ এবং ভিটামিন ও খনিজপুষ্টিসমৃদ্ধ হওয়ায় ওটমিল ওজন কমাতে সহায়ক। ৩-৪ টেবিল চামচ ওটমিল এক গ্লাস পানিতে ভালোভাবে মিশিয়ে প্রতিদিন সকালে খালি পেটে পান করুন। এতে আপনি দীর্ঘক্ষণ ক্ষুধামুক্ত থাকতে পারবেন। ৩. অ্যালোভেরার সঙ্গে লেবু অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ হওয়ায় অ্যালোভেরা বিপাকীয় প...

গ্যাস্ট্রিক সমস্যা থেকে চিরতরে মুক্তি পেতে ১০টি ঘরোয়া ওষুধ

Image
আপনি কি প্রায়ই অ্যান্টাসিড ওষুধ খেতে খেতে অতিষ্ঠ হয়ে পড়েছেন? পাকিস্থলির গ্যাস্ট্রিক গ্ল্যান্ডে অতিরিক্ত এসিড নিঃসরণ হলে পেটে অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যা সৃষ্টি হয়। সাধারণত খাবার খাওয়ায় দীর্ঘ বিরতি, খালি পেটে থাকা বা অতিরিক্ত চা, অ্যালকোহল বা কফি পানের কারণে পেটে গ্যাসের সমস্যা সৃষ্টি হয়। এছাড়া মশলাদার খাবার খাওয়া, ভাজা-পোড়া খাবার, খাবার খাওয়ায় অনিয়ম, অতিরিক্ত মদপান, স্ট্রেস, ধুমপান, রাতে ঘুামনোর সময় খাবার খাওয়া, খাবার খাওয়ার পরপরাই শুয়ে পড়া প্রভৃতি কারণেও পেটে গ্যাস হতে পারে। গ্যাসের কারণে পেট ফুলে যাওয়া, বুকে জ্বালা-পোড়া, হেঁচকি ওঠা, ঢেকুর এবং ওগরানোর মতো সমস্যা হতে পারে। তবে এমন ১০টি ঘরোয়া ওষুধ রয়েছে যেগুলো আপনাকে গ্যাস-অম্বলের সমস্যা থেকে চিরদিনের জন্য মুক্তি দিতে পারে। ১. কলা এতে আছে প্রচুর পটাশিয়াম এবং প্রাকৃতিক অ্যান্টাসিড যা এসিড রিফ্লাক্সের বিরুদ্ধে একটি বাফার বা প্রতিরোধক হিসেবে কাজ করে। প্রতিদিন একটি করে কলা খেলেই আপনার আর কখনো গ্যাস-অম্বলের সমস্যা হবে না। ২. তুলসি পাতা তুলসি পাতা পাকস্থলিতে শ্লেষ্মার মতো পদার্থ উৎপাদন বাড়াতে উদ্দীপনা যোগায়। এর র...

ফুসফুসের ক্যান্সার থেকে বাঁচাবে চা পাতা!

Image
চা প্রেমীদের জন্য সুখবর। ক্যান্সারের কোষ নিধনে অত্যন্ত গুরুত্বপূর্ণ চা পাতা। সাম্প্রতিক এক গবেষণায় এই তথ্য তুলে ধরেছেন গবেষকরা। এই আবিষ্কারে চমকে গিয়েছেন খোদ গবেষকরাই। জানা গেছে, ফুসফুসে ক্যান্সার এড়াতে অত্যন্ত কার্যকরী চা পাতা। গবেষকদের মতে, চা পাতাতে অতি ক্ষুদ্র এমন কণা থাকে, যা ফুসফুস ক্যান্সারের ৮০% কোষ ধ্বংস করতে পারে। এই কণাগুলি আকারে ১০ ন্যানোমিটারের কাছাকাছি হয়। ক্যাডমিয়াম সালফেড ও সোডিয়াম সালফেডের সঙ্গে এই কণার মিশ্রণেই সাফল্য দেখছেন গবেষকরা। ফুসফুস ক্যান্সারে আক্রান্ত কোষে সেই মিশ্রণ ব্যবহারে চমকে গিয়েছেন তাঁরা। ৮০% ক্যান্সার কোষ ধ্বংস হয় এতে। কৃত্রিমভাবেও এই কণা তৈরি করা যায়, কিন্তু তাতে পার্শ্ব প্রতিক্রিয়া অনেক বেশি হবে। তবে এখনও এই সংক্রান্ত আরও পরীক্ষা বাকি রয়েছে বলে জানাচ্ছেন যুক্তরাজ্যের স্যয়ানসি ইউনিভার্সিটির গবেষকরা। ভবিষ্যতে এই আবিষ্কার সুফল ফলাবে বলেই আশা তাঁদের। প্রত্যক্ষ বা পরোক্ষ ধূমপানের অভ্যাস, দীর্ঘদিন সরাসরি বায়ু দূষণের শিকার এমন প্রত্যেকেই ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হতে পারেন। সন্দেহ থাকলে চিকিৎসকের পরামর্শ জরুর...

দিন একটি ডিমে ঝুঁকিমুক্ত হৃদযন্ত্র

Image
আধুনিক জীবন মানুষকে দিয়েছে স্থূলতা আর হৃদরোগ। দ্বিতীয়টির প্রকোপ বেশ বেড়েছে। হৃদরোগের ঝুঁকি কমিয়ে বিভিন্ন ধরনের রোগ, স্ট্রোক এবং হার্ট ফেইলুওর থেকে বাঁচার জন্য স্বাস্থ্যকর জীবনযাপনের চর্চা জরুরি। কিন্তু সেখানেই আধুনিক মানুষের যত সমস্যা। তবে মাত্র একটা জিনিস প্রতিদিন খেলে আপনার হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমে আসে বলে মনে করেন বিজ্ঞানীরা। বিশেষ কিছু নয়। প্রতিদিন মাত্র একটা করে ডিম খেতে হবে। তাকেই আপনি আপনি অন্যদের চেয়ে অনেকটা ঝুঁকিমুক্ত। এমনিতই স্বাস্থ্য সচেতনরা প্রতিদিন ডিম খান। কিন্তু এতে যে হার্টের ওপকারিতা আছে তা হয়তো সবাই চিন্তা করেন না। আবার অনেক সময়ই কোলেস্টেরলপূর্ণ হিসেবে ডিমকে অস্বাস্থ্যকর বলে গণ্য করা হয়। কিন্তু সব আলোচনা ও গবেষণায় শেষে কোনভাবেই ডিমের কার্যকারিতাকে অস্বীকার করা যাচ্ছে না। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, সপ্তাহে ১২টি ডিম খেলে ডায়াবেটিস আক্রান্ত হননি এমন এবং টাইপ ২ ডায়াবেটিসে আক্রান্তরা কার্ডিওভাসকুলার রোগ থেকে বেশ ঝুঁকিমুক্ত থাকেন। ডিমে থাকে ৯ ধরনের অতি জরুরি অ্যামাইনো এসিড। এতে আরো আছে লুটেইন। এটি বয়স্কালের মস্তিষ্ককে কার্যকর রাখে। প্রতিদিন একট...

খালি পেটে এক কোয়া রসুন! তারপরই ম্যাজিক!

Image
গবেষণায় দেখা গেছে, খালি পেটে রসুন খাওয়া হলে এটি একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিক এর মতো কাজ করে। সকালে ব্রেকফাস্টের আগে রসুন খেলে এটি আরও কার্যকরীভাবে কাজ করে। অসংখ্য মানুষ যারা উচ্চ রক্তচাপের শিকার তারা দেখেছেন, রসুন খাওয়ার ফলে তাদের উচ্চ রক্তচাপের কিছু উপসর্গ উপশম হয়। রসুন খাওয়ার ফলে তারা শরীরে ভাল পরিবর্তন দেখতে পায়। খালি পেটে রসুন খাওয়ার ফলে যকৃত এবং মূত্রাশয় সঠিকভাবে নিজ নিজ কার্য সম্পাদন করে। এছাড়াও, এর ফলে পেটের বিভিন্ন সমস্যা দূর হয় যেমন- ডায়রিয়া। এটা হজম ও খিদের উদ্দীপক হিসেবে কাজ করে। এটি স্ট্রেস দূর করতেও সক্ষম। স্ট্রেস বা চাপের কারনে আমাদের গ্যাস্ট্রিক এর সমস্যায় পরতে হয়। তাই, খালি পেটে রসুন খেলে এটি আমাদের স্নায়বিক চাপ কমিয়ে এ সকল সমস্যা দূর করতে সাহায্য করে। অন্যান্য ওষুধের তুলনায় শরীরকে ডি-টক্সিফাই করতে রসুন কার্যকরী ভূমিকা পালন করে। বিশেষজ্ঞদের মতে, রসুন প্যারাসাইট, কৃমি পরিত্রাণ, জিদ, সাঙ্ঘাতিক জ্বর, ডায়াবেটিস, বিষণ্ণতা এবং ক্যান্সার এর মত বড় বড় রোগ প্রতিরোধ করে। রসুন যক্ষ্মা, নিউমোনিয়া, ব্রংকাইটিস, ফুসফুসের কনজেশন, হাপানি, হুপি...

সুস্বাস্থ্যের চাবিকাঠি রয়েছে যে মশলাগুলোতে

Image
একথা তো সবারই জানা আছে যে শরীর যত সুস্থ এবং সুন্দর থাকবে, তত মন এবং জীবন আনন্দে ভরে উঠবে। কিন্তু বাস্তবে এই আপ্তবাক্য়টি কজনই বা মেনে চলেন বলুন! আচ্ছা আপনি নেই তো অসুস্থদের দলে? উত্তরটা যদি হ্যাঁ হয়, তাহলে কিন্তু বেজায় চিন্তার বিষয়! এই লেখায় বেশ কিছু মশলার প্রসঙ্গে আলোচনা করা হয়েছে। গবেষণা বলছে নিয়মিত এগুলি খেলে নাকি প্রায় প্রতিটি মারণ রোগই দূরে পালাতে শুরু করে। ফলে আয়ু বৃদ্ধি পায় চোখে পড়ার মতো। আসুন জেনে নেওয়া যাক সেই সব মশলাগুলি সম্পর্কে যাদের হাতে রয়েছে সুস্বাস্থ্যের চাবিকাঠি... ১. লবঙ্গ এর অন্দরে থাকা একাধিক অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান একদিকে যেমন দাঁতের যন্ত্রণা সহ যে কোনও ধরনের ব্যথা কমাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে, তেমনি পেটের রোগের প্রকোপ কমাতে এবং শরীরের প্রতিটি গুরুত্বপূর্ণ অঙ্গের কর্মক্ষমতা বাড়াতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে। ২.আদা নানাবিধ রোগের চিকিৎসায় সেই আদি কাল থেকে কাজে লাগানো হচ্ছে এই মশলাটিকে। কেন হবে নাই বা বলুন, হলুদে উপস্থিত বেশ কিছু উপাদান রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখার পাশাপ...

বর্ষায় সুস্থতার 'দাওয়াই'

Image
বিশুদ্ধ পানি : বর্ষাকালে দূষিত পানির মাধ্যমে বাড়তি জীবাণু ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তাই বিশুদ্ধ পানি পান করতে হবে। বাইরের পানি না খাওয়াই ভালো। বাড়িতে বিশুদ্ধকরণের যন্ত্র না থাকলে পানি ফুটিয়ে পান করা যেতে পারে। যথাযথ সরঞ্জাম ব্যবহার : বর্ষাকালে শরীর যেন বৃষ্টির পানিতে না ভিজে, সেদিকে সতর্ক থাকতে হবে। 'রেইন কোট' কিংবা ছাতা সঙ্গে রাখতে হবে। যাতায়াতের পথে পানি থাকলে 'গামবুট' উপকারে আসতে পারে। পরিষ্কার-পরিচ্ছন্নতা : খাবার খাওয়ার সময় হাতের মাধ্যমে দেহে জীবাণু প্রবেশ করতে পারে। তাই যখনই খাবেন, অবশ্যই ভালো করে হাত ধুতে হবে। খাবারে সাবধান : বর্ষাকালে খাবারে জীবাণু সংক্রমণের আশঙ্কা বেড়ে যায়। এ কারণে বাড়ির বাইরে এ সময় না খাওয়াই ভালো। বাড়ির তৈরি খাবার খাওয়ার চেষ্টা করতে হবে। শাক-পাতায় সাবধান : বাড়িতে শাক-পাতা রান্নার ক্ষেত্রে ভালোভাবে ধুয়ে নিন। কোনো রেস্তোরাঁয় খেতে গেলে এ জাতীয় খাবার এড়িয়ে চলাই ভালো। ঠিকঠাক ধোয়া না হলে বর্ষাকালে শাকে জমে থাকা পোকায় পেট খারাপ হতে পারে। টাটকা খাবার : খাবারে কয়েক ঘণ্টা পর জীবাণু আক্রমণ করে। এ কারণে বাসি খা...

ব্যায়াম ছাড়াই ওজন কমাতে...

Image
তরল ক্যালরি ত্যাগ করুন অবসাদ আর ক্লান্তি দূর করতে অনেকের কাছেই কফির কোনো বিকল্প নেই। কিন্তু এটি তরল ক্যালরির আধার, ওজন বৃদ্ধিতে বেশ সহায়ক। তাই কফি থেকে বেরিয়ে আসুন। একই কাজ করুন সোডা, প্যাকেটজাত জুস বা অন্যান্য বেভারেজের ক্ষেত্রে। আরো পরিশ্রমী হোন ব্যায়ামের কাজটি দৈনন্দিন কাজের মধ্যেই সারতে পারেন। অনেকভাবেই কাজটি করা যায়। দুপুরে খাওয়ার পর রেস্টরুমে ঝিমানো বন্ধ করুন। এলিভেটর উপেক্ষা করে সিঁড়ি বেয়ে উঠে যান। গাড়িতে ওঠার আগে একটু হেঁটে আসুন দূর থেকে। প্রয়োজনে অফিসের একটু আগে গাড়ি থেকে নেমে পড়ুন। এবার বাকি পথ হাঁটুন। এগুলো খুবই উপকারী ব্যায়াম। সফলতার কথা লিখে ফেলুন হয়তো উল্লেখযোগ্য কিছুই না। তবুও যতটুকু সফলতাই আসুক না কেন, তা লিখে ফেলুন। এতে উৎসাহ-উদ্দীপনা বাড়বে। সারা দিনে যদি একবার সিঁড়ি বেয়ে ওঠেন, তো সেটিই লিখে ফেলুন। আবার খাবার গ্রহণে যখনই আপনি নিয়ন্ত্রণের ছাপ রেখেছেন, তখনই তার কথা লিখে রাখুন। এতে কাজগুলো অভ্যাসে পরিণত করতে অনেক সুবিধা হবে। খামখেয়ালিপূর্ণ খাবার নয় অনেকেই হালকা-পাতলা খাবার খেতে গিয়ে এটা-সেটা বেছে নেয়। কিন্তু এতে আসলে দীর্ঘ মেয়াদে কোন...

ব্যায়ামের পরও ওজন বাড়ছে!

Image
নিয়মিত ব্যায়াম, ট্রেডমিলে দৌড়াদৌড়ি আর প্রশিক্ষকের পরামর্শ অক্ষরে অক্ষরে পালনের পরও ওজন কমছে না! এমন ক্ষেত্রে পাঁচটি প্রশ্নের উত্তর খুঁজে নিন। এগুলোই আপনার ভুল বের করে দেবে। বুঝতে পারবেন, কেন ব্যায়াম করেও ওজন বাড়ছে। আপনি কি ক্যালরি খোয়াচ্ছেন? ওজন কমানোর সূত্রটা খুব সাধারণ। যতটুকু ক্যালরি গ্রহণ করছেন, এর চেয়ে বেশি ত্যাগ করতে হবে। অন্তত লেনদেনের অনুপাতটা সমান তো হতেই হবে। যা করবেন : প্রতিদিনের কাজ ও ব্যয়ামের জন্য আসলে কতটুকু ক্যালোরি প্রয়োজন তার একটা হিসাব করুন। সে অনুযায়ী খাদ্য গ্রহণ করতে হবে। ব্যায়াম সেরে স্মুথির দোকানে ছোটেন? কোনো ফলের বা দই কিংবা স্বাস্থ্যকর খাবারের স্মুথি যে কেউ খেতে চাইবে। দীর্ঘ সময়ের ঘাম ঝরানো ব্যায়াম শেষে এমন পুষ্টিকর পানীয় খাওয়াকে উৎসাহ না দিয়ে পারা যায় না। কিন্তু দোকান থেকে কেনা স্মুথি সম্পর্কে কতটুকু ধারণা রাখেন? বাণিজ্যিকভাবে উৎপাদিত উপকরণ প্রয়োগ করা হয় এতে। এতে থাকে প্রচুর পরিমাণ চিনি ও ক্যালরি। যা করবেন : বাড়িতে গিয়ে চিনি স্মুথি বানান। তাতে দই, যেকোনো ফলের জুস এবং গোলমরিচ বা মিষ্টি স্বাদ পেতে চাইলে এমনিতেই বানিয়ে ফেলু...

রসুন আর মধু খালি পেটে ১ সপ্তাহ খান, দেখুন কী হয়!

Image
শুধু খাবারের স্বাদ বাড়াতেই নয়, ঔষধি গুণের জন্য রসুনের ​কদর চিরকাল। কাঁচা রসুন খাওয়া অভ্যাস করতে পারলে এড়ানো যায় অসংখ্য রোগভোগ। তবে জেনে রাখতে হবে তার সঠিক প্রয়োগ। প্রাচীন কাল থেকে রসুনের উপকারিতা নিয়ে বিশ্বব্যাপী চর্চা। চিকিত্‍সাশাস্ত্রে রসুনের ব্যবহার বহু দিনের। নিয়মিত রসুন খাওয়া রপ্ত করতে পারলে রক্তে কোলেস্টেরলের পরিমাণ এবং উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণ করা সম্ভব। হার্ট অ্যাটাক রুখতেও তার জুড়ি মেলা ভার। এমনকি সাধারণ সর্দি-কাশি, ফ্লু, ছত্রাক সংক্রমণ ও ডায়েরিয়া সারাতেও কাজে দেয় রসুন। এছাড়া অস্টিওআর্থারাইটিস, ডায়াবিটিস এবং প্রস্টেটসম্প্রসারণ রোধ করতে কাঁচা রসুন খাওয়ায় উপকারিতা মেলে। শরীরের দূষণ রুখে রোগ প্রতিরোধ প্রক্রিয়া মজবুত করতে রসুন অদ্বিতীয়। আবার কেমোথেরাপির বিষক্রিয়া থেকে রক্ষা পেতেও পেঁয়াজ-আদা-রসুনের প্রয়োগ অব্যর্থ। রসুন কাঁচা খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায়। আসলে উনুনে বা আভেনে চাপালে রসুনের মূল রাসায়নিক উপাদান অ্যালিসিন-এর গুণাগুণ নষ্ট হয়। খাওয়ার আগে রসুনের কোয়া বেটে বা ফালি করে কেটে নিয়ে ১৫ মিনিট সরিয়ে রাখতে হবে। রসুনের কোয়া ...

পেট খালি থাকলে দরকারি কিছু নিয়ম মেনে চলুন

Image
  খালি পেটে তর্ক করা ঠিক নয়। পেট খালি থাকলে দেহ-মনে নানা প্রভাব পড়ে। তাই কিছু কাজ আছে, যা খালি পেটে করা মোটেও ঠিক নয়। বিশেষ করে পেট খালি থাকলে কারও সঙ্গে তর্কে জড়ানো ঠিক নয়। কারণ, এ সময় মনমেজাজ ভালো না থাকায় বেফাঁস কিছু বলে বসতে পারেন। পেট খালি থাকলে আরও কিছু বিষয় মনে রাখা জরুরি। জেনে নিন কয়েকটি বিষয় সম্পর্কে: ব্যথানাশক ওষুধ খাবেন না: খালি পেটে ওষুধ খাওয়া ঠিক না। বিশেষ করে প্রদাহনাশক কোনো ওষুধ খাওয়া মোটেও ঠিক না। ওষুধ খাওয়ার আগে তাই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। খালি পেটে ঘুমানো ঠিক না: ঘুমানোর দুই-তিন ঘণ্টা আগে খাবার খেয়ে ফেলার নিয়ম হলেও একেবারে খালি পেটে ঘুমানো ঠিক না। ঘুমানোর আগে অন্তত এক গ্লাস দুধ বা একটি আপেল খেয়ে ঘুমানো উচিত। খালি পেটে কফি ঠিক না: কফিও খেতে নেই খালি পেটে। এতে অ্যাসিড তৈরি হয়ে বুক জ্বালাপোড়া করতে পারে। চেষ্টা করবেন ভরা পেটে বা হালকা কোনো স্ন্যাকস খেয়ে কফি খাওয়ার জন্য। অ্যালকোহলকে ‘না’: খালি পেটে অ্যালকোহল গ্রহণ করতে নেই। খালি পেটে মদ্যপান করলে কিডনি, লিভার আর হার্ট অনেক দ্রুত ক্ষতিগ্রস্ত ...

ভালো ঘুমের জন্য ৫ আয়ুর্বেদিক খাবার

Image
  গরম দুধ, ওটস, কাজু বাদাম, কলা ও চেরি অনেকেই রাতে ঠিকমতো ঘুমাতে পারেন না। ঘুম না হওয়ার নানা কারণ থাকতে পারে। কিন্তু সুস্বাস্থ্যের জন্য ভালো ঘুম খুব জরুরি। বিশেষজ্ঞরা বলেন, খাদ্যাভ্যাস ঘুমের ওপর অনেক প্রতিক্রিয়া ফেলে। ইনসমনিয়ার সমস্যায় আজকাল ওষুধ নয়, আচরণগত পরিবর্তন ও কগনিটিভি বিহেভিয়র থেরাপির কথা বেশি বলা হচ্ছে। এই আচরণগত পরিবর্তনের মধ্যে খাদ্যাভ্যাসের কিছু পরিবর্তনও জরুরি। অর্থাৎ, কিছু কিছু খাবার আছে, যেগুলো খেলে ঘুম ভালো হয়। এনডিটিভি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বিশেষজ্ঞদের মতে, ক্যালসিয়াম, ট্রিপটোফ্যান, ম্যাগনেশিয়ামযুক্ত খাবার ঘুমের জন্য ভালো। তাই দুধ, দুগ্ধজাত খাবার, ডাল, বাদাম, পনির, ডিম, সূর্যমুখীর বীজ, ডুমুর, খেজুর, কিশমিশ ইত্যাদি নিয়মিত খান। ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন ডি যেন পর্যাপ্ত থাকে। তবে পেটে গ্যাস বা বদহজম হলেও ঘুমের ব্যাঘাত ঘটে। তাই রাতের খাবার বেশি ভারী না হওয়াই ভালো। জেনে নিন ভালো ঘুমের জন্য পাঁচটি খাবারের কথা: হালকা গরম দুধ: আয়ুর্বেদ শাস্ত্রমতে, ভালো ঘুমের জন্য হালকা গরম দুধ খুবই কার্যকর। বিষয়টি বৈজ্ঞানিকভাব...

ডিম খেলে মৃত্যুর ঝুঁকি কমে ১৮ শতাংশ!

Image
ছবি: এএফপি ডিমের পুষ্টিগুণ নিয়ে নতুন করে কিছু বলার নেই। উচ্চ প্রোটিন, ভিটামিন, খনিজ—কী নেই ডিমে! ডিমকে বলা হয় সত্যিকারের ‘পাওয়ার হাউস’। রোগ প্রতিরোধে ভীষণ কার্যকর ভূমিকার কারণেই এই অভিধা পেয়েছে ডিম। এরপরও অনেকের ধারণা, একটি বয়সের পর ডিম খাওয়ায় একটু রাশ টানা দরকার। কারণ, তা নাকি হৃদ্‌রোগের ঝুঁকি বাড়ায়। অথচ গবেষণা বলছেন ভিন্ন কথা। চীনের একদল গবেষক সম্প্রতি জানিয়েছেন, প্রতিদিন একটি করে ডিম খেলে হৃদ্‌রোগে মৃত্যুর ঝুঁকি কমে ১৮ শতাংশ। চীনের একদল গবেষক সম্প্রতি ডিমের পুষ্টিগুণ নিয়ে একটি গবেষণা চালান। এতে তাঁরা দেখেন, যাঁরা দিনে একটি করে ডিম খান, তাঁদের হৃদ্‌রোগে মৃত্যুর ঝুঁকি যাঁরা খায় না তাঁদের চেয়ে ১৮ শতাংশ কম থাকে। প্রায় চার লাখ প্রাপ্তবয়স্ক ব্যক্তির স্বাস্থ্যতথ্য পর্যালোচনা করে এ তথ্য জানিয়েছেন গবেষকেরা। এ নিয়ে একটি গবেষণা প্রতিবেদন ২১ মে ‘হার্ট’ সাময়িকীতে প্রকাশিত হয়েছে। গবেষণা নিবন্ধের সহলেখক ও পিকিং বিশ্ববিদ্যালয়ের স্কুল অব পাবলিক হেলথের সহযোগী অধ্যাপক ক্যানকি ইউ সিএনএনকে বলেন, ‘আগে চিকিৎসকেরা অনেক সময় একটি বয়সের পর বেশি ডিম খাওয়ার বিষ...

চাকরি পরিবর্তনের আগে দশটি বিষয় ভেবে দেখুন

Image
রাগ বা অভিমানের কারণে হুট করে চাকরি ছাড়া ঠিক নয়। একটি বেসরকারি ব্যাংকে কাজ করেন সাবরিনা হোসেন (ছদ্মনাম)। দীর্ঘদিন কাজ করে সম্প্রতি কর্মস্থল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন। হুট করেই একদিন অফিসে গিয়ে জানান যে তিনি আগামীকাল থেকে আর অফিসে আসবেন না। সাবরিনার এমন তাৎক্ষণিক সিদ্ধান্তে বেশ বিপাকে পড়ে যায় অফিস। এতে নিজের সুবিধা হলেও, অফিসে আপনার প্রতি একটি খারাপ ধারণা তৈরি হবে। ‘কর্মক্ষেত্র পরিবর্তনের সিদ্ধান্ত কখনোই হুট করে নেওয়া উচিত না। নিজের ক্যারিয়ারকে সামনে এগিয়ে নেওয়ার জন্য চাকরি পরিবর্তনের সময় যৌক্তিক সিদ্ধান্ত ভেবেচিন্তে নিতে হবে।’ এমনটাই মনে করেন আইপিডিসি ফাইন্যান্সের ব্র্যান্ড অ্যান্ড করপোরেট কমিউনিকেশনের প্রধান মাহজাবীন ফেরদৌস। তিনি তরুণদের যেকোনো ক্ষেত্রে চাকরি পরিবর্তনের আগে বর্তমান ও ভবিষ্যতের কথা ভেবে সামনে এগোনোর পরামর্শ দেন। ১. কেন চাকরি পরিবর্তন করছেন তা জানুন আগে: পেশাজীবনে সামনে এগিয়ে যেতে চাকরি পরিবর্তন স্বাভাবিক ঘটনা। আপনি কতটা বুদ্ধিমত্তার সঙ্গে নিজেকে সামনে এগিয়ে নিচ্ছেন তার ওপর নির্ভর করছে আপনার ভবিষ্যৎ। কোন কারণে চাক...

শৈশবের জীবনযাপনের কারণেও উচ্চ রক্তচাপের ঝুঁকি থাকতে পারে

Image
বিশ্বে প্রতি আটজনের মধ্যে একজন উচ্চ রক্তচাপে ভুগছেন। উচ্চ রক্তচাপে হৃদ্‌রোগ ও কিডনি রোগের ঝুঁকি বাড়ে। এতে স্ট্রোকের ঝুঁকিও রয়েছে। চিকিৎসা সাময়িকী ল্যানসেটে এ নিয়ে এক সমীক্ষার প্রতিবেদন প্রকাশিত হয়। এতে বলা হয়েছে, উচ্চ রক্তচাপ এখন খুবই বেশি দেখা যাচ্ছে। প্রচলিত কিছু ধারণার জন্য তা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দ্য ইকোনমিস্টের খবরে জানানো হয়, বিশ্বব্যাপী নারীদের এক-পঞ্চমাংশ ও পুরুষদের এক-চতুর্থাংশ উচ্চ রক্তচাপে ভুগছে। মধ্য ও পূর্ব ইউরোপে নারী ও পুরুষদের মধ্যে উচ্চ রক্তচাপের ঝুঁকি বেশি থাকে। সাবসাহারা আফ্রিকার নারীরাও উচ্চ রক্তচাপের ঝুঁকিতে থাকেন। তবে পশ্চিমা ও এশিয়ার দেশগুলো এবং দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও কানাডায় উচ্চ রক্তচাপের ঝুঁকি কম। ৩৬টি দেশে নারী ও পুরুষের মধ্যে উচ্চ রক্তচাপ বেশি দেখা যায়। এগুলোর মধ্যে বেশির ভাগ দেশই আফ্রিকার। শরীরচর্চার অভাব, ওজন বেড়ে যাওয়া, বেশি লবণ ও নেশাজাতীয় দ্রব্য গ্রহণ, যথেষ্ট ফল ও সবজি না খাওয়া উচ্চ রক্তচাপের কারণ। সাম্...

অন্যের মন যেভাবে জয় করবেন

Image
জড়তা নয়, নিজেকে প্রকাশ করুন মন খুলে। নিজেকে পরিপাটিভাবে প্রকাশ করতে শিখুন। পরিষ্কার পোশাক পরিধানে মনোযোগী হোন। নতুন পরিচয় হওয়া মানুষের মনে আপনার পোশাক-পরিচ্ছদের গুরুত্বপূর্ণ প্রভাব পড়ে সেদিকে খেয়াল রাখুন। অন্যের কাছে নিজেকে সুন্দর করে উপস্থাপন করার জন্য কত প্রচেষ্টাই না থাকে। সুন্দর করে কথা বলা, দারুণ মনোমুগ্ধকর সুগন্ধি কিংবা নান্দনিক বাচনভঙ্গি নিয়ে অন্যদের মন জয় করার চেষ্টা করে যাই। আজ পড়ুন এমনই কয়েকটি পরামর্শ যার মাধ্যমে আপনি খুব দ্রুত অন্যদের মন জয় করে নিতে পারেন। নিজেকে একটি দক্ষতার পরিচয়ে প্রকাশ করুন আপনি সব পারেন, সব জানেন—তাহলে আপনাকে কেউ মনে রাখবে না নিশ্চিত থাকুন। বন্ধুমহলে নিজের একটি দক্ষতার মাধ্যমে নিজেকে পরিচিত করুন। একাধারে ক্রিকেট খেলেন, ভালো বেহালা বাজান, দারুণ সাইকেল চালান—এমনই নানা পরিচয়ে সবাই আপনাকে চিনলে কেউই গুরুত্ব দেবে না। খেয়াল করে নিজের জন্য একটি পরিচয় গ্রহণ করে সবার কাছে প্রকাশ করুন। দেখতে পরিপাটি হোন আপনি হয়তো সুদর্শন নন, আবার ক্রীড়াবিদদের মতো সুঠাম দেহের অধিকারী নন। নিজেকে পরিপাটিভাবে প্রকাশ করতে শিখুন। পরিষ্কার পোশাক পরি...

কীভাবে হাসিখুশি থাকবেন?

Image
    হাসিখুশি মুখ দেখলেই মনটা ভালো হয়ে যায়। গম্ভীর ঘরোয়া আড্ডার পরিবেশ বদলে দিতে একজনের উচ্ছ্বসিত হাসিই যথেষ্ট। হাসি দিয়ে শত্রুকেও আপন করা যায়। কিন্তু আপনি চাইলে কি সব সময় হাসিখুশি থাকতে পারবেন? কীভাবে হাসিখুশি থেকে পরিবেশকে আনন্দময় করে তুলবেন, তা-ই তুলে ধরা হলো এখানে। বেশি বেশি অনুশীলন করুন চাইলেই কি একজন মানুষ হাসিখুশি থাকতে পারে? যদি উত্তর না হয়, তাহলে হাসিখুশি থাকার উপায় কী। হাসিখুশি থাকার জন্য বেশি করে ভালো থাকার চেষ্টা করতে হবে। আপনি ব্যায়াম করতে পারেন। একটি কঠিন কাজ করার পর নিজের আনন্দের জন্য কিছু সময় হাঁটতে পারেন। এমনভাবে হাঁটার পর আপনার শারীরিক কার্যক্ষমতা বৃদ্ধি পাবে। এর ফলে আগের চেয়ে বেশি হাসিখুশিতে পরবর্তী কাজটি শুরু করতে পারবেন। নিজের কাজকে সেরা ভাবুন অনেকেই আছেন, নিজের কাজ নিয়ে সন্তুষ্ট নন। সারাক্ষণ নিজের কাজকে ছোট মনে করেন। অন্যের সঙ্গে নিজের কাজের তুলনা করে নিজে নিজে মন খারাপ করেন। এ নিয়ে সব সময় চিন্তার মধ্যে সময় কাটে। এর ফলে হা...

শরীর ঠান্ডা রাখতে বেলের শরবত খান

Image
গরমে দিনভর রোজা রাখার পর ক্লান্তি কাটাতে ইফতারে চাই এমন কিছু, যা ঝটপট শরীর ঠান্ডা করতে পারে। রোজার পর তৃষ্ণা মেটাতে শরবত খাওয়ার পরামর্শ দেন পুষ্টিবিদেরা। বেলের শরবত দারুণ কাজে আসতে পারে। বাজারে এখন বেল পাবেন। বেল ‘উড অ্যাপল’ নামেও পরিচিত। পুষ্টিবিদেরা বলেন, শরীরের পানিস্বল্পতা দূর করতে বেলের শরবতের তুলনা হয় না। আবার পুষ্টিগুণের দিক থেকেও এটি অনন্য। এক গ্লাস ঠান্ডা শরবত সারা দিনের ক্লান্তি মুছে শরীরকে চাঙা করে তুলতে ভূমিকা রাখে। একই সঙ্গে অবসাদ ঘুচিয়ে দিতেও কিন্তু বেশ কার্যকর। বেল আমাদের দেশের দারুণ জনপ্রিয় একটি ফল। বাংলাদেশ ছাড়াও এশিয়ার কয়েকটি দেশে বেল পাওয়া যায়। বেশি বেল পাওয়া যায় শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপাল, মিয়ানমার, ভিয়েতনাম, থাইল্যান্ড, কম্বোডিয়া ও লাওসে। আয়ুর্বেদশাস্ত্রেও বেলের নানা গুণের কথা বলা হয়। বেলের শক্ত খোলসের ভেতর থাকা নরম মজ্জা বা শাঁস সরাসরি খাওয়া যায় বা তা দিয়ে শরবত তৈরি করা যায়। বেলের শরবত খুব পুষ্টিকর। এটি নানা রোগের বিরুদ্ধে লড়ার পাশাপাশি ত্বক ভালো রাখে এবং চুল পড়া ঠেকায়। বেল পেটের নানা রোগ সারাতে জাদুর মতো কাজ করে, কাঁচা বেল...

ওজন কমানোসহ কালিজিরার তিন হালি গুণ

Image
    কালিজিরা কালিজিরা পেটের জন্য ভালো। আছে আরও নানা গুণ। মসলা বা উপকারী ঔষধির কথা উঠলেই কালো কালো এই মিহি দানার নামটা আসে। কালিজিরা সবচেয়ে বেশি কাজে লাগে ওজন কমাতে। যাঁরা সঠিক নিয়মে নিয়মিত কালিজিরা খান, তাঁরা দ্রুত ওজন কমিয়ে ফেলতে পারেন বলেই জানানো হয়েছে এনডিটিভি অনলাইনের এক প্রতিবেদনে। জেনে নিন কালিজিরার ১২ গুণের কথা: ১. স্মৃতিশক্তি উন্নত করে ও মনোযোগ ধরে রাখে। যাঁরা অস্থিরতায় ভোগেন, তাঁদের জন্য কালিজিরা দারুণ উপকারী। ২. রক্তে চিনির পরিমাণ নিয়ন্ত্রণ করে। যাঁরা ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে চান, তাঁদের জন্য কালিজিরা খুব কার্যকর। ৩. রক্তে বাজে কোলেস্টেরলের পরিমাণ কমায় এবং উচ্চ রক্তচাপ থেকে মুক্তি দেয়। ৪. হৃদ্‌যন্ত্র ভালো রাখে। ৫. গেঁটে বাত বা অস্থিসন্ধির ব্যথা দূর করতে কার্যকর কালিজিরা। ৬. যাঁরা মাথাব্যথায় ভোগেন, তাঁদের জন্য কালিজিরা উপকারী। ৭. শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ৮. ব্রণ দূর করে। ৯. চুল পড়া রোধে দারুণ কার্যকর। ১০. দাঁত শক্ত করে। ১১. যাঁরা অ্যাজমা বা হাঁপানির স...

রোজায় সুস্থ থাকুন

Image
  ইফতারে দেশি ফল খেতে পারেন। আর কয়েক দিন পর রোজা শুরু। সারা বছরের খাদ্যাভ্যাস বদলে যাবে এই এক মাসে। প্রথম দিকে মানিয়ে নিতেও হবে বেশ অসুবিধা। কিন্তু কিছুটা নিয়ম মেনে চললেই ডায়াবেটিস, অ্যাসিডিটি, কিডনিজনিত নানা সমস্যার সঙ্গে মানিয়ে নেওয়া যাবে সহজেই। রোজার ডায়েট সম্পর্কে ঢাকার বারডেম জেনারেল হাসপাতালের বিভাগীয় প্রধান ও প্রধান পুষ্টি কর্মকর্তা শামসুন্নাহার নাহিদ জানালেন, রোজায় অনেকে সাহ্‌রিতে খান না বা ইফতারের পর রাতে না খেয়ে শুয়ে পড়েন। আসলে রোজায় কিন্তু কোনোভাবেই সাহ্‌রি খাওয়া বাদ দেওয়া যাবে না; বরং সাহ্‌রিতে খেতে হবে সব থেকে বেশি খাবার। সাধারণত আমরা দুপুরে বেশি খাই। সাহ্‌রিতে খেতে হবে সেই পরিমাণ। আর ইফতারে খেতে হবে সাহ্‌রির থেকে কম কিন্তু রাতের খাবারের থেকে বেশি পরিমাণ খাবার। ইফতারে যেকোনো এক ধরনের শরবত কিন্তু থাকতেই হবে। সেই সঙ্গে কারও ডায়াবেটিস বা এ ধরনের সমস্যা নেই এমন প্রত্যেক মানুষের কিন্তু যেকোনো ধরনের মিষ্টি খাওয়া দরকার। সঙ্গে চিড়া, মুড়ি, খিচুড়ি বা এজাতীয় অন্য কোনো শর্করাজাতীয় খাবা...

শান্ত থাকুন নিজের জন্য

Image
নানা কারণে মানুষের মন খারাপ হয়। তখন মন খারাপের প্রভাব সবকিছুতে পড়ে। অশান্তিময় হয়ে যায় চারদিক। অনেক সময় এই খারাপ লাগা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তাই নিজের জন্য ভালো থাকুন। কীভাবে শান্ত থাকবেন এবং নিজে ভালো থাকার ১০টি কারণ তুলে ধরা হলো। শান্ত থাকুন অনেকেই আছেন মুহূর্তে অশান্ত হয়ে যান। অল্পতেই পরিস্থিতি খারাপ করে ফেলেন। সামান্য বিষয় নিয়েই অস্থির হয়ে যান। যেকোনো পরিস্থিতিতে শান্ত হওয়ার উপায় হলো কিছু সময় আপনায় ইন্দ্রিয়গুলো বন্ধ করে রাখুন। এরপর নতুনভাবে শুরু করুন। এর ফলে আপনার মস্তিষ্ক স্বয়ংক্রিয় হয়ে নতুনভাবে কাজ করবে। গান শুনুন নিজের মনকে শান্ত রাখার জন্য গান হলো সবচেয়ে বড় উপকরণ। গান শুনে নিজের মনকে ভালো রাখতে পারেন। গান মানুষের মনের ওপর অনেক বড় প্রভাব ফেলে। আপনি যখন অশান্ত থাকেন, তখন একটুখানি সময় বের করে আপনার প্রিয় শিল্পীর গান শুনতে পারেন। দেখবেন জাদুর মতো কাজ করবে। দীর্ঘভাবে শ্বাস ফেলুন যখন আপনি চাপ অনুভব করেন বা কোনো কিছু নিয়ে উদ্বিগ্ন হন, তখন আপনার শ্বাসপ্রশ্বাস বেড়ে যায়। সে সময় আপনি কয়েকটি দীর্ঘশ্বাস নিলে খুব তাড়াতাড়ি শান্ত বোধ করবেন। দীর্ঘশ্বাস নেওয়ার ...

ওজন কমাতে ও শরীরকে বিষমুক্ত করতে ডেটক্স জুস

Image
    ওজন কমাতে বা শরীরকে বিষমুক্ত করতে অনেকেই নানা পদ্ধতি অবলম্বন করেন। এর মধ্যে ‘ডেটক্স’ পদ্ধতি বেশ জনপ্রিয়। কোনো রকম ওষুধ না খেয়ে প্রাকৃতিক উপায়ে শরীরকে বিষমুক্ত করা যায় এ পদ্ধতিতে। বিশেষজ্ঞরা বলেন, ফিট থাকতে বা স্বাস্থ্য ভালো রাখতে চান সবাই। এ জন্য সবার ডায়েট বা খাদ্যাভ্যাসে বিশেষ নজর দেওয়া জরুরি। প্রতিদিন যেমন স্বাস্থ্যকর খাবার খেতে হবে, তেমনি শরীরকে বিষমুক্ত রাখার চেষ্টা করতে হবে। এতে নানা রকম রোগবালাই থেকে মুক্ত থাকা সম্ভব। শরীরকে বিষমুক্ত রাখতে নিয়মিত প্রচুর পানি পান করতে হবে। জি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। শরীরকে বিষমুক্ত করার সুফলগুলো জেনে নিন: শক্তিশালী রোগ প্রতিরোধব্যবস্থা শরীর থেকে বিষাক্ত উপাদান দূর হলে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। শরীরের অঙ্গপ্রত্যঙ্গ পরিষ্কার থাকায় সেগুলো ঠিকমতো কাজ করতে পারে। ওজন কমায় শরীর বিষমুক্ত হলে দ্রুত ওজন কমে। অস্বাস্থ্যকর খাবার খাওয়া বাদ দিয়ে স্বাস্থ্যকর খাদ্যাভ্যা...

ডায়াবেটিস আভাস পাবেন যেভাবে

Image
ডায়াবেটিস পরীক্ষা। ছবি: রয়টার্স ডায়াবেটিসের সমস্যা সৃষ্টি হওয়ার দুই দশক আগেই সে সম্পর্কে পূর্বাভাস পাওয়া যেতে পারে। এ ধরনের আগাম আভাস পাওয়া গেলে এ রোগ পুরোপুরি প্রতিরোধ করা সম্ভব হতে পারে। সম্প্রতি সুইডেনের গবেষকেরা এ নিয়ে একটি গবেষণা করেছেন। তাতে যে ফল পাওয়া গেছে, এতে ডায়াবেটিস সম্পর্কে আমাদের ধারণা বদলে যেতে পারে। গবেষণাসংক্রান্ত নিবন্ধ প্রকাশিত হয়েছে ‘ডায়াবেটিস, ওবেসিটি অ্যান্ড মেটাবলিজম’ শীর্ষক অনলাইন জার্নালে। ওই গবেষণায় ২ লাখ ৯৬ হাজার ৪৩৯ জন সুস্থ ব্যক্তিকে দুই দশক থেকে পর্যবেক্ষণে তথ্য বিশ্লেষণ করা হয়েছে। ওই সময়ের মধ্যে ২৮ হাজার ২৪৪ জন টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত হন। অর্থাৎ দুই দশকে সাড়ে ৯ শতাংশের মতো ব্যক্তির টাইপ টু ডায়াবেটিস হয়েছে। গবেষকেরা বলছেন, তাঁদের গবেষণা থেকে দেখা গেছে, আগে থেকেই যাঁদের ডায়াবেটিস সম্পর্কে পূর্বাভাস দেওয়া হয়েছিল, তাঁদের ক্ষেত্রে বিষয়টি মিলে গেছে। টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত রোগীর শরীরে পর্যাপ্ত ইনসুলিন তৈরি হয় না বা দেহের কোষগুলো ইনসুলিন-প্রতিরোধী হয়ে পড়ে। ডায়াবেটিস একটি মেটাবলিক ডিজিজ। য...

অবসরজীবনে যা মেনে চলবেন

Image
      বয়স্ক ব্যক্তিদের অবসর সময় কাটানোর বিষয়ে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। অবসরজীবনে খাদ্যাভ্যাস ও সময়ের ব্যবহার শরীর ও স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে। অবসর যাপনকারী ব্যক্তিদের প্রতিদিন বসে থাকার সময়ের পরিমাণ গড়ে চার থেকে ছয় ঘণ্টা। অনেকেই এ সময়ের বেশির ভাগ টেলিভিশন দেখে কাটান। আর এভাবে বসে থাকাই কাল হয়ে দাঁড়ায়। শারীরিক সক্ষমতা হারিয়ে অনেকে নানা রোগে ভোগেন। ফিনল্যান্ডের ইউনিভার্সিটি অব তারকুর এক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। ওই গবেষক দলের প্রধান তুইজা লেসকিনেন বলেন, গবেষণায় দেখা গেছে, অবসরে যাওয়ার আগে, বিশেষত নারীরা এবং কর্মক্ষেত্রে যাঁরা প্রচুর বসে থেকে কাজ করেছেন, অবসরে গিয়ে তাঁদের বসে থাকা আরও বেড়ে গেছে। এতে তাঁদের শারীরিক পরিশ্রমের সক্ষমতা কমে যাওয়া, ঘুমের সমস্যা, মানসিক জটিলতা বা ভগ্নস্বাস্থ্যজনিত সমস্যা দেখা গেছে। ওই গবেষণা প্রতিবেদনের বরাত দিয়ে সংবাদমাধ্যম ডেকান ক্রনিকেল জানিয়েছে, বৃদ্ধ জন...

বজ্রপাত থেকে রক্ষা পাওয়ার বিভিন্ন কৌশল

Image
       বজ্রপাতের পেছনে একক কোনো কারণ নেই। তবে এ থেকে বাঁচতে কিছু সতর্কতা  : ১. পাকা বাড়ির নিচে আশ্রয় নিতে হবে। ঘন ঘন বজ্রপাত হতে থাকলে কোনো অবস্থাতেই খোলা বা উঁচু জায়গায় না থাকাই ভালো। এ অবস্থায় সবচেয়ে ভালো হয়, যদি কোনো দালানের নিচে আশ্রয় নিতে পারেন। ২. উঁচু গাছপালা ও বিদ্যুতের লাইন থেকে দূরে থাকতে হবে। উঁচু গাছপালা বা বিদ্যুতের খুঁটিতে বজ্রপাতের সম্ভাবনা বেশি থাকে। খোলা জায়গায় কোনো গাছ থাকলে তা থেকে অন্তত ৪ মিটার দূরে থাকতে হবে। এ ছাড়া ফাঁকা জায়গায় কোনো যাত্রীছাউনি বা বড় গাছ ইত্যাদিতে বজ্রপাত হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি থাকে। ৩. ঘরে থাকলে বজ্রপাতের সময় জানালা থেকে দূরে থাকতে হবে। জানালা বন্ধ রাখতে হবে। ৪. ধাতব বস্তু এড়িয়ে চলতে হবে। বজ্রপাত ও ঝড়ের সময় বাড়ির ধাতব কল, সিঁড়ির রেলিং, পাইপ ইত্যাদি স্পর্শ করা যাবে না। এমনকি ল্যান্ড লাইন টেলিফোনও স্পর্শ না করার পরামর্শ দেওয়া হয়। ৫. বজ্রপাতের সময় বৈদ্যুতিক সংযোগযুক্ত সব যন্ত্রপাতি বন্ধ রাখা ভালো। বজ্রপাতের আভাস পেলে আগেই এগুলোর প্লাগ খুলে সম্পূর্ণ বিচ্ছিন্ন করুন। অব্যবহৃত যন্ত্রপাতির প্...