মনের জোর বাড়াবেন যেভাবে


মনের জোর বাড়াবেন যেভাবে


বাধা পেরোতে চাই মনের জোর। ছবি: অধুনাবাধা পেরোতে চাই মনের জোর। ছবি: অধুনাব্যস্ততা, দুশ্চিন্তা, হতাশা, আক্ষেপসহ নানা কারণে মনের জোর কমে যায়। মনের দুর্বলতা প্রকাশ পায় আমাদের দৈনন্দিন কাজে। মনের দ্বিধার কারণে সিদ্ধান্তহীনতায় ভুগি আমরা। মনের জোর বাড়াতে পারলে অনেক সাধারণ সমস্যা সহজেই কাটানো যায়। মানসিকভাবে নিজেকে শক্ত করে গড়ে তোলা সত্যিকার অর্থে বেশ কঠিন শ্রমের কাজ। মনকে কি আর সহজেই নিয়ন্ত্রণ করা যায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের অধ্যাপক রিদওয়ানুল হক বলেন, মনের জোরে চলতে পারি বলেই আমরা মানুষ। যেকোনো সমস্যার সমাধান থেকে শুরু করে ইতিবাচক জীবনযাপনে মনের বিকাশ বেশ গুরুত্বপূর্ণ। আপনার আর্থিক ক্ষমতা কিংবা জোর যা-ই থাকুক না কেন, সতেজ মন থাকলে আপনার জীবন সব সময় রঙিন।

প্রাত্যহিক জীবনে মনের জোর বাড়ানোর জন্য ব্যবসা-মনস্তত্ত্ব বিশেষজ্ঞ রিদওয়ানুল হক ১০টি নিয়ম অনুসরণ করার পরামর্শ দেন।

এখনই কাজ করার মানসিকতা গড়ে তুলুনআপনার বসকে পদোন্নতির কথা বলেও বলতে পারছেন না? এখনই বলে ফেলুন। প্রতিষ্ঠানের কোনো গ্রাহককে আপনার না বলতে হবে, না বলা নিয়ে দ্বিধায় আছেন। বলে ফেলুন। আপনার যখন কিছুর প্রয়োজন হবে, তার গুরুত্ব বুঝে করে ফেলুন। দ্বিধা কাটানোর অভ্যাস গড়ে তুলুন। প্রয়োজনে অভিজ্ঞ কারও পরামর্শ নিন।

মোকাবিলা করতে শিখুনআপনি যা এড়িয়ে চলবেন, তা আপনাকে বেশি বিপদে ফেলতে পারে। যেকোনো বিপদ বা সমস্যা সরাসরি মোকাবিলা করতে শিখুন। আপনি যদি কোনো সমস্যার সম্মুখীন হতে ভয় পান, তাহলে সেই ভয় আপনাকে পরাজিত করবে। যেকোনো সমস্যাকে সরাসরি মোকাবিলা করুন। ব্যক্তিজীবনে অন্যের চোখে চোখ রেখে কথা বলতে শিখুন।

ভুল স্বীকার করুনজীবনে চলার পথে ব্যক্তিজীবন কিংবা কর্মক্ষেত্রে কোনো ভুল করলে তা স্বীকার করুন। সেই ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যান। কোনো কাজের ক্ষেত্রে ভুল হলে দোষ-ত্রুটি না খুঁজে সেই ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে পা বাড়াতে শিখুন।
বিনয়ী হোন
আপনার যখন সুসময়, তখন অবশ্যই বিনয়ী থাকবেন। সাধারণ মানুষ উদ্ধত ও অহংকারীদের পছন্দ করেন না। আপনার সুসময় কিংবা দুঃসময়-সব সময়ই বিনয়ী হয়ে চলুন। নিজের ইগো ও ব্যক্তিত্বের ইতিবাচক বিকাশে মনোযোগী হতে হবে।
বেশি বেশি শুনুন
সাধারণ মানুষ হিসেবে আমরা কথা বলতেই বেশি পছন্দ করি। নিজের দৃঢ় মনন প্রতিষ্ঠার জন্য মনোযোগী হয়ে শোনার অভ্যাস করুন। সবার কথা শুনুন। প্রয়োজনীয় মতামত দিন।
শিখতে সময় দিন
আপনার দুর্বলতা থাকতেই পারে। সে ক্ষেত্রে দুর্বলতা কাটিয়ে তোলার জন্য শিখুন। শিখতে নিজেকে সময় দিন।
কঠিন বাস্তবতা সম্পর্কে জানুন
কর্মক্ষেত্রে আপনার ভুলের কারণে প্রতিষ্ঠানের কোটি কোটি টাকা ক্ষতি হতে পারে, আবার আপনার চাকরি চলে যেতে পারে। সব সময়ই কঠিন বাস্তবতা সম্পর্কে ধারণা রাখুন, এতে দায়িত্বশীলতা বাড়বে।
অন্যকে সম্মান করতে শিখুন
আপনার চেয়ে বয়সে কিংবা পদবিতে ছোট-বড় সবাইকে সম্মান দিন। তুই-তোকারি করে সম্বোধন সব সময়ই এড়িয়ে চলবেন। অন্যকে সম্মান দিতে শিখলে আপনার ইতিবাচক মননের প্রভাব প্রকাশিত হয়।
কৌতূহলী হোন
স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে যেসব শিখে আসছেন, তা ভাববেন না। নিজে সব জানেন ও পারেন, এমনটা কখনোই মনে করবেন না। কৌতূহলী মন তৈরি করুন।
নিজের দুর্বলতা জয় করুন
দুর্বলতা কাটিয়ে সামনে চলা আর দুর্বলতা ছাপিয়ে সামনে চলা ভিন্ন বিষয়। আপনার দুর্বলতা কাটানোর দিকে মনোযোগ দিন। হয়তো শুদ্ধ উচ্চারণে কথা বলতে পারেন না। আজই চেষ্টা করুন দুর্বলতা কাটাতে। নিজের দুর্বলতাকে নিজের জন্য সামনে এগিয়ে চলার অনুপ্রেরণা হিসেবে কল্পনা করুন।

Comments

Popular posts from this blog

দেরি করে ঘুম থেকে ওঠার ঝুঁকি

১৫৫ কেজি ওজন কমিয়েছেন আদনান সামি! বিনোদন ডেস্ক

গেমিংয়ের নেশা ‘মানসিক রোগ’